সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ads1

header ads

বাংলাদেশ দন্ডবিধির ধারা: ৩৭৫ ধর্ষণ (Rape)

যদি কোন ব্যক্তি, অতঃপর ব্যতিক্রান্ত ক্ষেত্র ব্যতীত নিম্নোক্ত পাঁচ প্রকার বর্ণনাধীন যেকোন অবস্থায় কোন নারীর সহিত যৌন সহবাস করে, তবে উক্ত ব্যক্তি 'ধর্ষণ' করে বলিয়া গণ্য হইবে৷
প্রথমতঃ তাহার ইচ্ছার বিরুদ্ধে,
দ্বিতীয়তঃ তাহার সম্মতি ব্যতিরেকে,
তৃতীয়তঃ তাহার সম্মতিক্রমে, যেক্ষেত্রে তাহাকে মৃত্যু বা আঘাতের ভয় প্রদর্শন করে তাহার সম্মতি আদায় করা হয়৷
চতুর্থতঃ তাহার সম্মতিক্রমে, যেক্ষেত্রে লোকটি জানে যে, সে তাহার স্বামী নয় এবং নারীটি এই বিশ্বাসে সম্মতি দান করে যে, পুরুষটির সহিত সে আইনানুগভাবে বিবাহিত অথবা সে নিজেকে আইনানুগভাবে বিবাহিত বলিয়া বিশ্বাস করে৷
পঞ্চমতঃ তাহার সম্মতি সহকারে বা ব্যতিরেকে, যেক্ষেত্রে সে ষোল বছরের কম বয়স্কা হয়৷

মন্তব্যসমূহ

ads2

header ads